পুলিশের অনুমতি নিয়ে গণতন্ত্র হয় না: রিজভী
নিউজ ডেস্ক | ১২:৩৭ অপরাহ্ন, ১০ নভেম্বর, ২০১৭

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে প্রকৃত গণতন্ত্র থাকলে সমাবেশের জন্য অনুমতির কোনো প্রয়োজন হতো না। পুলিশের অনুমতি নিয়ে গণতন্ত্র হয় না বলে অভিযোগ করেন তিনি।
আজ শুক্রবার সকালে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে রিজভী এ কথা বলেন ।
বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র আজ অবরুদ্ধ। সমাবেশ করা বিএনপির গণতান্ত্রিক অধিকার, আওয়ামী লীগের দেওয়া দয়া নয়। সব রাজনৈতিক দলেরই সভা-সমাবেশ করার অধিকার রয়েছে।

