বুধবার, ৬ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ

ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক | ৭:২৩ অপরাহ্ন, ৮ নভেম্বর, ২০১৭

1510147385.jpg

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

গড় উত্তীর্ণের হার শতকরা ৮৩ দশমিক ৩১ ভাগ।

আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারাদেশের ১ হাজার ৮১৬ টি কলেজের ৬৯৩ টি কেন্দ্রে ৩ লাখ ২০ হাজার ১৮৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

কলেজওয়ারী ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও (www.nubd.info) থেকে এবং যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে  ১৬২২২ নম্বরে জানা যাবে ।

এছাড়া ফলাফল সম্পর্কে কোন পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোন আপত্তি বা অভিযোগ থাকলে ফল প্রকাশের পর ৭ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে।  

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM