বুধবার, ৬ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ সোহরাওয়ার্দী উদ্যানে যাবেন খালেদা জিয়া

সোহরাওয়ার্দী উদ্যানে যাবেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক | ৪:২৫ অপরাহ্ন, ৮ নভেম্বর, ২০১৭

1510136702.jpg

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা দলটির চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন।

দলের মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়ে ব‌লে‌ছেন, শনিবারের এই জনসভায় সরকার সর্বাত্মক সহযোগিতা করবে, এমনটাই প্রত্যাশা করে বিএন‌পি।

আজ বুধবার বেলা সা‌ড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরীর নেতাদের সঙ্গে আয়োজিত যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের মহাসচিব।

ফখরুল আরো বলেন, ‘আগামী শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন। কীভাবে জনসভা শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করা যায়, তা নিয়ে আজকের সভায় আলোচনা হয়েছে।’

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM