প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন
নিউজ ডেস্ক | ৬:০৩ অপরাহ্ন, ৬ নভেম্বর, ২০১৭

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের ৩০তম ক্ষমতাধর নারী নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অভিনন্দন জানানো হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি অর্থাৎ মেমরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত হওয়ায় মন্ত্রিসভা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে।

