বুধবার, ৬ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ 'বিএনপি একটা এলোমেলো পার্টি'

'বিএনপি একটা এলোমেলো পার্টি'

নিউজ ডেস্ক | ৭:৪১ অপরাহ্ন, ৪ নভেম্বর, ২০১৭

1509802913.jpg

যে কোন পরিস্থিতিতে বিএনপি আগামী নির্বাচনে আসবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে না এলে বিএনপির পরিণতি মুসলিম লীগের মত হবে।

শনিবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর উচ্চবিদ্যালয় মাঠে আওয়ামী লীগের সাবেক সভাপতি মন্ডলীর সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এ কথা বলেন তিনি।

আনোয়ারা উপজেলা ও কর্ণফুলি উপজেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি একটা এলোমেলো পার্টি। তাদের এক বুদ্ধিজীবীই বলেন, বিএনপি মাজাভাঙ্গা, বিশৃঙ্খল দল।’ এই দলের একেক নেতা একেক সময় একেক রকম বক্তব্য দেয়। বিএনপি নেতা মওদুদ সাহেব বলেছেন, তারা নির্বাচনে আসবেন। ফখরুল জবাব দিন, আসবেন কি না?’

যে কোন পরিস্থিতিতে আগামী নির্বাচনে বিএনপি আসবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আগামী নির্বাচনে আসবে সেটা আমরা জানি। যে কোন পরিস্থিতিতে বিএনপি নির্বাচনে আসবে। আর নির্বাচনে না আসলে তাদের পরিণতি মুসলিম লীগের মত সংকুচিত হবে।

শ্রমিক দলের নেতা-কর্মীরা গাড়িতে আগুন দিয়েছিল জানিয়ে কাদের বলেন, ‘চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার সময় গাড়িতে কারা আগুন দিয়েছিল? খালেদা জিয়া ফেরার সময় শ্রমিক দল আর তাদের দলের নেতা-কর্মীরা লাঠিশোটা নিয়ে দাঁড়িয়েছিল।

আমাদের কোন লোক ওখানে ছিল না, তাহলে বুঝে নেন কারা আগুন দিয়েছে। আমরা কেন আগুন দিতে যাব। কেন আমরা বিপদ ডেকে আনবো?’

আওয়ামী লীগ কাউকে অনুকরণ করে না জানিয়ে কাদের আরো বলেন, ‘বিনপিকে আমরা কেন অনুকরণ করবো? আমাদের এরা সব সময় অনুকরণ করে আসছে। আওয়ামী লীগ কাউকে অনুকরণ করে না।

দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে কাদের বলেন, জানুয়ারির মধ্যে বিভক্তি মিটিয়ে ফেলুন। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ ঠেকাতে পারবে না।’

মাহবুব-উল আলম হানিফ বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের এদেশে ক্ষমতায় আসার আর কোন সুযোগ নেই। যারা ১৫ আগস্ট, ৩ নভেম্বর পালন করে না, তারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না।

সূত্র: নতুন বার্তা

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM