বুধবার, ৬ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ ‘তেঁতুল হুজুরদের ত্যাগ করুন’

‘তেঁতুল হুজুরদের ত্যাগ করুন’

নির্বাচন নিয়ে আলোচনায় ইনু

নিউজ ডেস্ক | ২:১৭ অপরাহ্ন, ৪ নভেম্বর, ২০১৭

1509783433.jpg

নির্বাচন নিয়ে আলোচনায় বসার আগে রাজাকার, জঙ্গি ও ‘তেঁতুল হুজুরদের’ ত্যাগ করার শর্ত দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 

শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাসদ একাংশের সভাপতি।

ইনু বলেন, ‘নির্বাচন নিয়ে বিতর্কের অবসান হওয়া যেমন দরকার, তেমনই রাজাকার, জঙ্গি ও যুদ্ধাপরাধী বিতর্কেরও অবসান হওয়া দরকার। গণতন্ত্র বিষয় নিয়ে যাঁরা আলোচনা করতে চান, তাঁরা রাজাকার, জঙ্গি ও তেঁতুল হুজুরদের ত্যাগ করে আলোচনায় আসুন। গণতন্ত্র, নির্বাচন নিয়ে আলোচনা হবে, তবে রাজাকার-জঙ্গি এবং তাদের দোসর বিএনপি ও খালেদা জিয়ার সঙ্গে নয়।’

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM