বুধবার, ৬ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ জঙ্গিবাদ বিশ্বশান্তির জন্য হুমকি: রাষ্ট্রপতি

জঙ্গিবাদ বিশ্বশান্তির জন্য হুমকি: রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক | ১১:০৪ অপরাহ্ন, ২ নভেম্বর, ২০১৭

1509642265.jpg

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, গুলশানের হলি আর্টিজান বেকারিতে নিজেদের কোনো ক্ষতি ছাড়াই সেনাবাহিনীর এক প্যারা কমান্ডো ব্যাটালিয়ন ১৩ জন দেশি-বিদেশী নাগরিককে উদ্ধার দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। সিলেটের আতিয়া মহলেও সাহসিকতার সাথে ‘অপারেশন টোয়াইলাইট’ পরিচালনা করেছে।

জঙ্গিবাদ এখন বিশ্বশান্তির জন্য হুমকি। এ অবস্থায় প্যারা কমান্ডো ব্যাটালিয়নের গুরুত্ব অপরিসীম।

বৃহস্পতিবার রাজশাহী সেনানিবাসে এক প্যারা কমান্ডো ব্যাটালিয়নের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রপতি এ কথা বলেন। রাষ্ট্রপতি এ সময় সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সাজ-সজ্জায় সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সেনাবাহিনীর প্রশংসা করে রাষ্ট্রপতি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের আস্থা ও গর্বের প্রতীক।

এর আগে রাষ্ট্রপতি রাজশাহী সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে সেনা সদস্যদের কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করেন এবং এক প্যারা কমান্ডো ব্যাটালিয়নকে জাতীয় পতাকা প্রদান করেন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM