বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ খালেদার বহরের পাশে আগুন, ছাত্রদল নেতার স্বীকারোক্তি

খালেদার বহরের পাশে আগুন, ছাত্রদল নেতার স্বীকারোক্তি

নিউজ ডেস্ক | ১০:৩৩ অপরাহ্ন, ২ নভেম্বর, ২০১৭

1509640436.jpg

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চট্টগ্রাম থেকে মঙ্গলবার ঢাকা যাওয়ার পথে ফেনীর মাহিপালে গাড়ির বহরের পাশে বোমা মেরে দুটি বাসে আগুন দেয়ার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ফেনীর ছাত্রদল নেতা নূরের সালাম মিলন।

বৃহস্পতিবার ফেনীর সিনিয়র ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে তিনি স্বীকারোক্তি দেন।

ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার স্বীকারোক্তির সত্যতা নিশ্চিত করেছেন। মিলন ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM