বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ খালেদার জামিন আবেদন নামঞ্জুর

খালেদার জামিন আবেদন নামঞ্জুর

নিউজ ডেস্ক | ২:৩২ অপরাহ্ন, ২ নভেম্বর, ২০১৭

1509611567.jpg

জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার বকশীবাজারে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ আদেশ দেন।

এই দুই মামলায় আদালতে তৃতীয় দিনের মতো বৃহস্পতিবার আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখেন খালেদা জিয়া। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ নভেম্বর।

সকাল ১১টা ২৪ মিনিটে আদালতে হাজির হন তিনি। আদালতে হাজির হওয়ার পর তার আইনজীবীরা স্থায়ী জামিনের আবেদন করেন। 

শুনানি শেষে বিচারক স্থায়ী জামিনের আবেদন নামঞ্জুর করে মামলার আগামী শুনানির দিন পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM