আদালতে খালেদা জিয়া
নিউজ ডেস্ক | ১২:০৯ অপরাহ্ন, ২ নভেম্বর, ২০১৭

জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে হাজির হয়েছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।
বৃহস্পতিবার বেলা ১১টা ২৫ মিনিটে তিনি ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে পৌঁছান।
এই আদালতেই দুর্নীতির মামলার দুটির বিচারকাজ চলছে। আজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষীকে পুনরায় জেরা করা এবং জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দেয়ার দিন ধার্য রয়েছে।

