বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ 'বিএনপি সমঝোতা চায়, তাই কঠোর কর্মসূচি দিচ্ছে না'

'বিএনপি সমঝোতা চায়, তাই কঠোর কর্মসূচি দিচ্ছে না'

নিউজ ডেস্ক | ২:৫৯ অপরাহ্ন, ১ নভেম্বর, ২০১৭

1509526791.jpg

সরকারের সঙ্গে সমঝোতার জন্য চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার পরও বিএনপি সংঘাতপূর্ণ কঠোর কর্মসূচিতে যাচ্ছে না।

এ অবস্থায় সরকারও সংঘাতের পথ পরিহার করে সমঝোতার পথে আসবে বলে আশাবাদ জানিয়েছে দলটি।

বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলার পরও নেতাকর্মীরা শান্ত রয়েছে, তারা সংঘাতে যায়নি। আওয়ামী লীগই সংঘাতে জড়িয়েছে। খালেদা জিয়ার গাড়িবহরে আওয়ামী নেতাকর্মীরা হামলা চালালেও তাদের দলের সাধারণ সম্পাদক ও নেতারা উল্টো বিএনপির ওপরই দোষ চাপাচ্ছেন।

বিএনপি আরো বলেন, হামলা প্রতিহত করতে পুলিশ যথেষ্ট চেষ্টা করেছে। তবে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করেছে। একজন সাবেক প্রধানমন্ত্রীর গাড়িবহরে এ ধরনের হামলা হলে দেশের কেউ যে নিরাপদ নয় তা সহজেই বোঝা যায়।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM