রবিবার, ১৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ প্রকাশ্য দিবালোকে নারী সাংবাদিকের ক্যামেরা ছিনতাই

প্রকাশ্য দিবালোকে নারী সাংবাদিকের ক্যামেরা ছিনতাই

নিউজ ডেস্ক | ৬:৫৩ অপরাহ্ন, ১৩ নভেম্বর, ২০১৯

1573649604.jpg

রাজধানীর মিরপুর দারুস সালাম রোডে সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেয় দুই বাইকআরোহী ছিনতাইকারী।ছিনতাইয়ের শিকার সাংবাদিকের নাম তানজিনা আতোয়ার। তিনি দৈনিক সকালবেলা’র রিপোর্টার।

ছিনতাই ঘটনার বিবরণে তিনি বলেন,গতকাল (মঙ্গলবার) দুপুরে কোরিয়ান টেকনিক্যাল থেকে সংবাদ সংগ্রহ শেষে রিকশাযোগে মিরপুর-১ আসার পথে আনসার ক্যাম্পের পাইকপাড়া কোয়ার্টার জামে মসজিদের সামনে আসলে হেলমেট পরা ২জন বাইকআরোহীর পিছনের জন হটাৎ ক্যামেরার ব্যাগ টান দেয়। হাতে পেঁচিয়ে রাখা ক্যামেরার ব্যাগ অনেক ধস্তাধস্তির পর হাতল ছিঁড়ে গেলে ছিনতাইকারীরা ক্যামেরা নিয়ে মিরপুর-১ এর দিকে সজোরে বাইক চালিয়ে চলে যায়।

এসময় চিৎকার দেয়া স্বত্ত্বেও আশে পাশের লোকজন এগিয়ে আসে নি।

প্রত্যক্ষদর্শী এক আনসার বলেন, দূর থেকে ব্যাগ টানাটানির দৃশ্য দেখে কাছাকাছি আসতে আসতে ছিনতাইকারীরা ব্যাগসমেত পালিয়ে যায়।পরে আমরা তাকে রেস্টের জন্য বসতে দেই।

সাংবাদিক তানজিনা আরও বলেন, কোলের উপর থাকা ব্যাগের হাতল হাতের সাথে পেচানো ছিল। হটাৎ হ্যাঁচকা টানে খুব ব্যাথা পাই। তবুও ব্যাগ ছাড়িনি। কিন্তু টানাটানির কারনে ব্যাগের কোনা ছিঁড়ে গেলে ওরা নিতে সক্ষম হয়। দ্রুত চলে যাওয়ায় বাইকের নাম্বার ঠিকমতো দেখতে পারি নি।

এ ঘটনায় দারুস সালাম থানায় একটি জিডি করা হয়েছে।   

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM