রবিবার, ১৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ এসপি হারুনকে নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার

এসপি হারুনকে নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার

নিউজ ডেস্ক | ৯:২৫ পূর্বাহ্ন, ৪ নভেম্বর, ২০১৯

1572837910.jpg

বহুল আলোচিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশিদকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরের টিআর পদে সংযুক্ত করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে বদলি হয়ে গত বছরের ২ ডিসেম্বর নারায়ণগঞ্জের এসপি হয়ে আসেন তিনি। বছরপূর্তির এক মাস আগে তাকে নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার করে নেয়া হলো।

রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুককে সংসদ ভবনের সামনে বিক্ষোভের সময় পিটিয়ে আলোচনায় আসেন হারুন। এরপর ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় গাজীপুরের এসপি হারুনের বিতর্কিত ভূমিকা নিয়ে আপত্তি জানিয়েছিল বিএনপি। ওই নির্বাচনের সময় কিছুদিনের জন্য তাকে সেখান থেকে প্রত্যাহার করা হয়। পরে আবার তাকে সেখানেই দায়িত্ব দেয়া হয়।

গাজীপুর সিটি নির্বাচনের সময়ও বিরোধী দলীয় নেতাকর্মীদের ধরপাকড়ের অভিযোগ উঠে এসপি হারুনের বিরুদ্ধে। সে সময় নির্বাচন কমিশন থেকে তখন তাকে পরোয়ানা ছাড়া কাউকে গ্রেফতার না করার জন্যও বলা হয়।

সূত্র: ইত্তেফাক

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM