রবিবার, ১৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ চৌগাছা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন অমিত

চৌগাছা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন অমিত

নিউজ ডেস্ক | ১১:০৪ অপরাহ্ন, ৩০ অক্টোবর, ২০১৯

1572455051.jpg

নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অমিত কুমার বসু নবগঠিত যশোর জেলার চৌগাছা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নিযুক্ত হয়েছেন। 

৭১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে এসএম হাবিবুর রহমানকে সভাপতি ও মো. মেহেদী মাসুদ চৌধুরীকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি যশোর জেলা আওয়ামা লীগ এই কমিটির অনুমোদন দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির দফতরে পাঠিয়েছেন।

অমিত কুমার বসু কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও যশোরের চৌগাছা পৌরসভা ছাত্রলীগের প্রথম আহবায়ক কমিটির সদস্য সচিব এবং চৌগাছা সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

অমিত কুমার বসু চট্টগ্রাম বিশ্ববিদ্যারয়ের সমাজতত্ত্ব বিভাগ থেকে স্নাতোকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে ‘গ্রামীণ রাজনীতিতে আত্মীয়তা সম্পর্কের প্রভাব’ শীর্ষক এমফিল গবেষণায় অধ্যয়নরত আছেন। চৌগাছার অসিত কুমার বসু ও অঞ্জলি রাণী বসুর একমাত্র ছেলে অমিত কুমার বসু স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM