বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু বুধবার

জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু বুধবার

১০:২৯ অপরাহ্ন, ৩১ অক্টোবর, ২০১৭

1509467392.jpg

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বুধবার থেকে শুরু হচ্ছে। 

এ বছর দেশব্যাপী ২ হাজার ৮শ’ ৩৪টি পরীক্ষা কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর ২৮ হাজার ৬শ’ ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৪ লাখ ৬৮ হাজার ৮শ’ ২০ জন পরীক্ষার্থী এ দু’টি পরীক্ষায় অংশ গ্রহণ করবে। এরমধ্যে ১১ লাখ ৪৪ হাজার ৭শ’ ৭৮ জন ছাত্র এবং ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন ছাত্রী রয়েছে।

এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ২ শ’ ৬৪ জন বেড়েছে। পাশাপাশি, গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যাও ৫৬ হাজার ৪৫ জন বৃদ্ধি পেয়েছে। এজন্য পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও ১শ’টি বাড়ানো হয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১শ’ ৩৩টি।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM