বুধবার, ৬ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ আয়কর মেলা সংস্কৃতিতে নতুন মাত্রা যুক্ত করেছে : রাষ্ট্রপতি

আয়কর মেলা সংস্কৃতিতে নতুন মাত্রা যুক্ত করেছে : রাষ্ট্রপতি

১০:১৪ অপরাহ্ন, ৩১ অক্টোবর, ২০১৭

1509466443.jpg

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, আয়কর মেলার আয়োজন জাতীয় সংস্কৃতিতে নতুন মাত্রা যুক্ত করেছে।

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ উৎসবপ্রিয়। বার মাসে তের পার্বণ আমাদের সংস্কৃতির অংশ। কিন্তু আয়করের মতো নিরস ও জটিল একটি বিষয়কে নিয়ে মেলার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড কেবল কর সংস্কৃতিতেই নয়, বরং আমাদের জাতীয় সংস্কৃতিতেও একটি নতুন মাত্রা যুক্ত করেছে।’

রাষ্ট্রপতি আজ ‘আয়কর মেলা ২০১৭’ উপলক্ষে দেয়া এক বাণীতে এসব কথা বলেন।

তিনি বলেন, ২০১০ সাল থেকে প্রতিবছর আয়কর মেলার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড সকলের প্রশংসা কুড়িয়েছে। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও সমাদৃত হচ্ছে আয়কর মেলার ধারণা।

রাষ্ট্রপতি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড সাম্প্রতিক বছরগুলোতে ‘সুশাসন ও উন্নততর ব্যবস্থাপনা কাঠামোর আওতায় দুর্নীতি, হয়রানি, অসদাচরণ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করে কর সেবা প্রদানের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

হামিদ বলেন, আয়কর মেলার পাশাপাশি আয়কর সপ্তাহ, জাতীয় আয়কর দিবস, রাজস্ব সংলাপ, রাজস্ব হালখাতা, আয়কর ক্যাম্প, সোস্যাল মিডিয়া সংলাপ, রাজস্ব ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির ব্যাপক প্রয়োগ ইত্যাদি উদ্ভাবনীমূলক কর্মকান্ডের ফলে দেশের রাজস্ব ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন সূচিত হয়েছে।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM