রবিবার, ১৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ মানুষের কল্যাণই আওয়ামী লীগের রাজনীতি: মানিক

মানুষের কল্যাণই আওয়ামী লীগের রাজনীতি: মানিক

নিউজ ডেস্ক | ১০:০০ পূর্বাহ্ন, ১৩ অক্টোবর, ২০১৯

1570939242.jpg

মানুষের কল্যাণ ও পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের রাজনীতি বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভারপ্রাপ্ত মেয়র হাসিবুর রহমান মানিক।

তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল নাগরিক সুবিধা ও মানুষের কল্যাণে পরিষ্কার ও পরিচ্ছন্নতাসহ যা যা করণীয় করে যাবো।’

শনিবার ডিএসসিসির ২৭নং ওয়ার্ডের হোসেনি দালান রোডে সিটির বিশেষ পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে এসব এসব কথা বলেন তিনি।

অভিযান চলাকালে ওয়ার্ডটির ১৩/২ বকশি বাজার রোড সিটির ড্রেনেজের পানি নিষ্কাশন, পরিষ্কার এবং ওয়াসার ম্যানহোল পরিষ্কারে দায়িত্বপ্রাপ্তদের তাৎক্ষণিক নির্দেশ দেন ভারপ্রাপ্ত মেয়র। বৃষ্টি নামলে কেন জলাবদ্ধতা থাকে সেজন্য ড্রেনেজ ব্যবস্থার বিভিন্ন ত্রুটির কারণও খুঁজে বের করার নির্দেশ দেন মানিক।

এ সময় ডিএসসিসির ২৭নং ওয়ার্ড কাউন্সিলর ওমর বিন আব্দাল আজিজ, ডিএসসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম, পরিচ্ছন্ন কর্মকর্তা মো. সেলিম মৃধা, পরিচ্ছন্ন পরিদর্শক মো. নজিবসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র: আমাদের সময়

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM