রবিবার, ১৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ দৃষ্টি উন্নয়ন সংস্থার ৩২তম চক্ষুশিবির অনুষ্ঠিত

দৃষ্টি উন্নয়ন সংস্থার ৩২তম চক্ষুশিবির অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি | ১:৫৭ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর, ২০১৯

1569665088.jpeg

বিশেষ প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্বর্গীয় ব্রহ্মময় ও মায়া সরকার স্মৃতি সংঘের উদ্যোগে দৃষ্টি উন্নয়ন সংস্থার (ডাস) বিনামূল্যে ৩২তম চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (সেপ্টেম্বর ২৭) ডাচ বাংলা ব্যাংক এর অর্থায়নে এবং দৃষ্টি উন্নয়ন সংস্থা ঢাকা এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ চক্ষুশিবির অনুষ্ঠিত হয়।

এতে পাঁচশত চক্ষু রোগীকে চিকিৎসা সেবা ও স্বর্গীয় ব্রহ্মময় ও মায়া সরকার স্মৃতি সংঘের পক্ষ হতে ওষুধ দেয়া হয়।

বাচাইকৃত অপারেশনযোগ্য একশত ছানি রোগীদের অপারেশন আগামী ২ অক্টোবর হতে আগারগাঁও লায়ন্স চক্ষু হাসপাতালে শুরু হবে।

এ চক্ষু শিবিরের দায়িত্বে ছিলেন দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক লায়ন ডা: মো. শাহীন রেজা চৌধুরী। তাকে সহযোগিতা করেন ডা: সুজিত কুমার সরকার, ডা: সাইদুর রহমান রবিন, ডা: ইনতেসার ফারুকি, ডা: শুভ বড়ুয়াসহ দৃষ্টি উন্নয়ন সংস্থা, ঢাকার মেডিকেল টিম।

ডাস এর চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত চক্ষুশিবিরে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. মোহাম্মদ হোসেন, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো. শহিদুল ইসলাম, যন্ত্রাইল ইউপি চেয়ারম্যান নন্দ লাল সিং, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালনা বোর্ডের সহসভাপতি খালিদ হোসেন সুমন, দোহার-নবাবগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, কামাল আনোয়ার, মো. আজিজুল হক, সাখাওয়াত হোসেন পিপলু, জিয়াউর রহমান জিয়া, আমজাদ কনকসহ ডাস সদস্যগণ।

উল্লেখ্য গত ১৩ সেপ্টেম্বর কিশোরগঞ্জের অষ্টগ্রামে অনুষ্ঠিত ৩১তম চক্ষুশিবিরে বাছাই করা ১৯২ জন রোগীর ছানী অপারেশন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM