রবিবার, ১৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ প্যারোলে মুক্তি পেয়েছেন গিয়াস উদ্দিন আল মামুন

প্যারোলে মুক্তি পেয়েছেন গিয়াস উদ্দিন আল মামুন

নিউজ ডেস্ক | ১২:৪২ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর, ২০১৯

1569480151.jpg

নিউজ ডেস্ক: মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য কারাগার থেকে চার ঘণ্টার জন্য প্যারলে মুক্তি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবসায়িক সহযোগী গিয়াসউদ্দিন আল মামুন।

মামুনের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) তাকে প্যারলে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্যারলে মুক্ত থাকবেন গিয়াস উদ্দিন আল মামুন।

১২ বছর ধরে কারাগারে থাকা মামুন প্যারলে মুক্ত হয়ে রাজধানীর শের-ই বাংলা নগরে শুক্রাবাদের বাসায় যাবেন। শুক্রাবাদ জামে মসজিদে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট বরাবর এ আবেদনটি করেন মামুনের বড় ভাই মো. জালাল উদ্দিন রুমি।

প্যারোল আবেদনে বলা হয়, গিয়াসউদ্দিন আল মামুনের মা মিসেস হালিমা খাতুন ২৫ সেপ্টেম্বর, বুধবার ভোর ৪টা ৫০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এর আগে গত ১০ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM