বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ ‘খালেদার নির্দেশেই বিএনপি নেতাদের এ নাটক’

‘খালেদার নির্দেশেই বিএনপি নেতাদের এ নাটক’

৬:৪১ অপরাহ্ন, ৩০ অক্টোবর, ২০১৭

chahida-news-1509367284.jpg

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা বিএনপির পূর্বপরিকল্পিত বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

হাছান মাহমুদ বলেন, "বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহরে হামলা বিএনপির একটি পূর্ব পরিকল্পনা মাত্র। তাদের সেই পরিকল্পনা সফল হয়েছে। খালেদা জিয়ার নির্দেশেই বিএনপি নেতারা এ নাটক সাজিয়েছেন। আর খালেদা জিয়া এখন রোহিঙ্গাদের ঢাল হিসেবে ব্যবহার করছেন। রোহিঙ্গাদের পাশে বিএনপি কখনো দাঁড়ায়নি। এতোদিন কোথায় ছিলেন খালেদা জিয়া। যদি সেটা না হবে তাহলে ত্রাণ দেওয়ার পরিবর্তে কেন তিনি রাজনৈতিক কর্মসূচি করবেন।"

তিনি বলেন, কক্সবাজারে প্লেনে যেতে পারতেন। কিন্তু সেটা না করে তিনি গাড়িতে গিয়েছেন। এখানেই স্পষ্ট এটা রোহিঙ্গাদের প্রতি দয়া নয়, বরং রাজনৈতিক কর্মসূচি মাত্র। খালেদার উদ্দেশ্য দেশে বিশৃঙ্খলা তৈরি করা।

বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল প্রমুখ।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM