বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: খালেদা

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: খালেদা

৫:৪০ অপরাহ্ন, ৩০ অক্টোবর, ২০১৭

chahida-news-1509363653.jpg

"বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের স্বদেশে ফেরাতে হবে। বাংলাদেশ গরিব দেশ। বাংলাদেশের পক্ষে লাখ লাখ রোহিঙ্গাদের দীর্ঘদিন রাখা সম্ভব নয়।" 

সোমবার দুপুরে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করার সময় আন্তর্জাতিক সংস্থা ও সম্প্রদায়ের প্রতি এ আহবান জানান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

মিয়ানমারের সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারপারসন বলেন, মানবতার স্বার্থে আপনাদের দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে হবে। তাদের নিরাপত্তাসহ সকল নাগরিক অধিকার দিন। 

খালেদা জিয়া বলেন, বিএনপির পক্ষ থেকে ১১০ টন চাল, ৫ হাজার প্যাকেট শিশু খাদ্য ও ৫ হাজার প্রসূতি মায়ের খাদ্য তদরকারী সেনা কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে।

ত্রাণ বিতরণের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মইন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী জেলা বিএনপির সভাপতি শাহজাহান খানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM