রোহিঙ্গাদের ফেরাতে সরকার ব্যর্থ: খালেদা
২:৩৩ অপরাহ্ন, ৩০ অক্টোবর, ২০১৭

সরকার রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে কূটনৈতিকভাবে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার দুপুরে উখিয়ার ময়নাঘোনা ক্যাম্পে ত্রাণ বিরতরণকালে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, "আওয়ামী লীগ সরকার রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে কূটনৈতিকভাবে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা রোহিঙ্গাদের সমস্যা নিয়ে আন্তরিক নয়। রোহিঙ্গাদেরকে নিজ দেশে ফেরত পাঠাতে সরকারের তৎপরতা যথেষ্ট নয়।"

