বুধবার, ৬ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ ছাত্রলীগের কমিটির বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রী দেখছেন: কাদের

ছাত্রলীগের কমিটির বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রী দেখছেন: কাদের

নিউজ ডেস্ক | ১:৩০ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর, ২০১৯

1568187018.jpg

নিউজ ডেস্ক: ছাত্রলীগের কমিটির বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রী দেখছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ছাত্রলীগের বর্তমান কমিটির প্রেসিডেন্ট-সেক্রেটারির বিষয়টি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী দেখছেন। ছাত্রলীগে কোনও সংযোজন, বিয়োজন, পরিবর্তন, সংশোধনের প্রশ্ন এলে প্রধানমন্ত্রী নিজেই তা করবেন।

বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, ছাত্রলীগের কমিটি নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত আকারে কোনও কিছু না এলে আমি কিছু বলতে পারি না।

ছাত্রলীগের আগাম সম্মেলনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত আগাম সম্মেলনের কোনও সিদ্ধান্ত পাইনি। এটি দলের অভ্যন্তরীণ বিষয়। পুরোপুরিভাবে নেত্রী নিজেই দেখেছেন। তিনি পরীক্ষা-নিরীক্ষা করেছেন, দলের চারজনকে ছাত্রলীগের বিষয়টি দেখাশোনার দায়িত্ব দিয়েছেন। 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM