দেশে ফিরেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ
নিউজ ডেস্ক | ৩:২৭ অপরাহ্ন, ৯ সেপ্টেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: লন্ডনে মেডিকেল চেক আপ শেষে সোমবার দেশে ফিরেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সোমবার সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। এদিকে, বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে স্বাগত জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, ডিপ্লোম্যিটক কোরের ভারপ্রাপ্ত ডিন ও বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন, তিন বাহিনী প্রধান, আইজিপি, স্বরাষ্ট্র সচিব (নিরাপত্তা বিভাগ), সচিব (সমন্বয় ও সংস্কার) মন্ত্রিপরিষদ বিভাগ, সচিব (মেরিটাইম) পররাষ্ট্র মন্ত্রণালয়সহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ। উল্লেখ্য, রাষ্ট্রপতি গত ৩১ আগস্ট নিয়মিত মেডিকেল চেক আপের জন্য লন্ডনে যান।

