বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ পাবনায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

পাবনায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

৫:৫৩ অপরাহ্ন, ২৯ অক্টোবর, ২০১৭

chahida-news-1509277984.jpg

পাবনার সাঁথিয়া উপজেলার বহালবাড়িয়া এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে সাত নিহত ও ৪০ জন আহত হয়েছেন।

রোববার দুপুর ১টার দিকে পাবনা-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। 

আহত বাসযাত্রীদের পাবনা জেনারেল হাসপাতাল ও সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, দুপুরে পাবনা থেকে নগরবাড়ীর দিকে যাচ্ছিল আলী পরিবহনের একটি বাস। বিপরীত দিকে সিরাজগঞ্জ থেকে পাবনায় যাচ্ছিল হিনো পরিবহনের আরেকটি বাস। বহালবাড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংষর্ষ বাধে পরিবহন দুটির। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM