বুধবার, ৬ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

নিউজ ডেস্ক | ১০:৫৩ পূর্বাহ্ন, ২৯ জুলাই, ২০১৯

1564376006.jpg

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ সোমবার সকাল নয়টা থেকে ৭ আগস্টের টিকিট বিক্রি করা হচ্ছে। সকাল ছয়টা থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, কাল ৩০ জুলাই ৮ আগস্টের, ৩১ জুলাই ৯ আগস্টের, ১ আগস্ট ১০ আগস্টের এবং ২ আগস্ট ১১ আগস্টের অগ্রিম টিকিট দেওয়া হবে।

ঈদুল ফিতরের মতো এবারও রাজধানী ঢাকার পাঁচটি স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। স্থানগুলো হচ্ছে কমলাপুর স্টেশন, বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া স্টেশন। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। আর মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হবে সকাল ছয়টা থেকে।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM