'চিহ্নিতরাই খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়েছে'
২:২৬ অপরাহ্ন, ২৯ অক্টোবর, ২০১৭

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চিহ্নিতরাই খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়েছে।
রবিবার সকালে চট্টগ্রামে বিভ্ন্নি হোটেলে আহত সাংবাদিকদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি আরও বলেন, আশা করছি সরকার তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে আন্তরিকতার পরিচয় দেবে।

