বুধবার, ৬ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ চট্টগ্রাম ছাত্রদলের সভাপতি গ্রেফতার

চট্টগ্রাম ছাত্রদলের সভাপতি গ্রেফতার

নিউজ ডেস্ক | ১২:০০ অপরাহ্ন, ১০ জুলাই, ২০১৯

1562738437.jpg

নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহকে নাশকতার অভিযোগে দায়ের হওয়া ৬ মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুলাই) রাতে নগরীর চকবাজার থেকে তাকে গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ।

এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নেজাম উদ্দিন বলেন, ‘গাজী সিরাজের বিরুদ্ধে ৯টি নাশকতার মামলা আছে। তিনটি মামলায় তিনি জামিনে আছেন। বাকি ৬টি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা আছে। এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে।’

গাজী সিরাজকে বুধবার আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন ওসি।

গ্রেফতার গাজী সিরাজ ছাত্রদলের পাশাপাশি চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক পদেও আছেন।

সূত্র: সারাবাংলা

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM