শনিবার, ২৭ জুন ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমা ঢাকা আসছেন আজ

নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমা ঢাকা আসছেন আজ

নিউজ ডেস্ক | ৩:২৫ অপরাহ্ন, ৯ জুলাই, ২০১৯

1562664354.jpg

নিউজ ডেস্ক: নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমা বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন এবং বিশেষ করে অর্থনৈতিক খাতের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে চারদিনের সফরে আজ ঢাকা আসছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাণী ম্যাক্সিমা আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আগামীকাল বিকেল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন।

রাণী ম্যাক্সিমা বুধবার সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

তিনি ২০০৯ সাল থেকে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেজের ইনক্লুসিভ ফাইনান্স ফর ডেভেলপমেন্ট বিষয়ক স্পেশাল অ্যাডভোকেট হিসেবে কাজ করছেন।

বুধবার সকালে তিনি নগরীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে ঢাকাস্থ জাতিসংঘ সদরদপ্তর পরিদর্শন এবং সেখানে বিভিন্ন উন্নয়ন সহযোগীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

এর পর তিনি নরসিংদীর পলাশে জিন্দারি ইউনিয়ন পরিষদ এবং টাঙ্গাইলে একটি বুটিক শপ পরিদর্শন করবেন।

বৃহস্পতিবার ডাচ রাণী বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন। এছাড়া তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।

বিকেলে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। রাণী ম্যাক্সিমা শুক্রবার সকালে ঢাকা ত্যাগ করবেন।

সূত্র: বাসস

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM