বুধবার, ৬ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ নারী ও মেয়ে শিশু নির্যাতন প্রতিরোধ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

নারী ও মেয়ে শিশু নির্যাতন প্রতিরোধ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | ৬:৫২ অপরাহ্ন, ৩০ এপ্রিল, ২০১৯

1556628742.jpg

নিউজ ডেস্ক: ‘সামাজিক ঐক্যের মাধ্যমে নারী ও মেয়ে শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ’ (রিডিউসিং ভায়লেন্স এগেনস্ট ওমেন এন্ড গার্লস থ্রু এডভান্সিং স্যোসাল হারমনি) ব্রেকিং দ্য সাইলেন্স এর একটি প্রকল্প যা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নং ২ ও ৫ এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৪টি ইউনিয়নে কার্যক্রম শুরু করেছে।

প্রকল্পটির লক্ষ্য হলো- ‘নারী ও শিশুরা সমতা ও সাম্যের ভিত্তিতে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত হয়ে তাদের অধিকার রক্ষায় সচেতন হবে।’ ২৯ এপ্রিল, মিরপুর-১২-এ উল্লিখিত প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন সংস্থার নির্বাহী পরিচালক রোকসানা সুলতানা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর ৫ নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জনাব আব্দুর রউফ নান্নু, অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী কমিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমীমা হোসেন।

এ ছাড়া ও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ, পল্লবী থানা জনাব মো: নজরুল ইসলাম, ওয়ার্ড সচিব ৫ নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জনাব আবু সাঈদ পান্না, পিডাব এর নির্বাহী পরিচালক ও সংস্থার নির্বাহী কমিটির সদস্য কাজী বেবী ও সাব-ইন্সপেক্টর (নারী ও শিশু) আকলিমা আক্তার।

সংস্থার পরিচালক জনাব জাহিদুল ইসলাম সংস্থার পরিচিতি তুলে ধরেন আর উল্লেখিত প্রকল্পটি নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রকল্পের সমন্বয়কারী সাফিয়া সামি।

সকাল ১০টা থেকে বেলা ১ টা পর্যন্ত অবহিতকরণ সভায় প্রকল্প এলাকার বিভিন্ন পর্যায়ের প্রায় ২৫০ কিশোর-কিশোরী ও নারী-পুরুষ অংশগ্রহণ করেন। উপস্থিত সকলে প্রকল্পে সফলতা কামনা করেন ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

ব্রেকিং দ্য সাইলেন্স শিশু অধিকার প্রতিষ্ঠা ও শিশুর প্রতি নির্যাতন বিশেষত শিশু যৌন নির্যাতন প্রতিরোধের লক্ষ্যে ১৯৯৪ সাল থেকে কাজ করে আসছে। একই সাথে সমাজের অন্যান্য অধিকার বঞ্চিত গোষ্ঠী বিশেষত প্রান্তিক নারীদের প্রতি নির্যাতন ও সহিংসতা প্রতিরোধেও কাজ করছে। 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM