বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ দেশে ফিরেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

১১:২০ পূর্বাহ্ন, ২৯ অক্টোবর, ২০১৭

chahida-news-1509254440.jpg

লন্ডন সফর শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

লন্ডনে মুরফিল্ড আই হসপিটালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা শেষে রবিবার সকাল পৌনে ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে রাষ্ট্রপতিকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব, ডিপ্লোম্যাটিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধান, পুলিশের আইজিসহ বেসামরিক-সামরিক কর্মকর্তারা।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM