'উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার বিকল্প নেই'
৫:৪৬ অপরাহ্ন, ২৮ অক্টোবর, ২০১৭

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ।
তিনি বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। তাঁর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। তিনি নিজে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নের বীজ দেশের মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছেন এবং তা বাস্তবায়ন করছেন।
মন্ত্রী আজ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ মাঠে ‘সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা, টেকসই লক্ষ্যমাত্রা এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ’ বিষয়ে কুমিল্লা জেলা তথ্য অফিস ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

