বুধবার, ৬ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ 'খালেদা জিয়ার মুক্তির দাবিতে একসঙ্গে লড়ব'

'খালেদা জিয়ার মুক্তির দাবিতে একসঙ্গে লড়ব'

নিউজ ডেস্ক | ৪:১৯ অপরাহ্ন, ৭ এপ্রিল, ২০১৯

1554632345.jpg

নিউজ ডেস্ক: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে একসঙ্গে লড়ব। ড. কামাল হোসেন, আ স ম আবদুর রব, মোস্তফা মহসীন মন্টুসহ আমরা সবাই এক আছি। ভুল বোঝার কোনো কারণ নেই। আমাদের সাত দফার প্রথম দাবি হলো- বেগম জিয়ার মুক্তি।

রোববার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণঅনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে এই গণঅনশন কর্মসূচি পালন করে বিএনপি। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই গণঅনশন কর্মসূচি চলবে বেলা ৩টা পর্যন্ত।

মান্না বলেন, খালেদা জিয়ার মুক্তি দিলে তারা বাইরে থাকতে পারবে না। তাই সহজে বেগম জিয়াকে মুক্তি দেবে না। কাজেই রাজপথের কর্মসূচি দিতে হবে। এতে জাতীয় ঐক্যফ্রন্ট পাশে থাকবে।

গণঅনশনে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দীন আহমেদ বীরবিক্রম, শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান, আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ।

সূত্র: জাগোনিউজ 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM