বুধবার, ৬ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ রাঙামাটিতে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৭

রাঙামাটিতে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৭

নিউজ ডেস্ক | ৩:০৬ অপরাহ্ন, ৩ এপ্রিল, ২০১৯

1554282374.png

নিউজ ডেস্ক: রাঙামাটির রাজস্থলী উপজেলায় আঞ্চলিক দলের দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে ৭ জন নিহত হয়েছে।

বুধবার রাজস্থলী উপজেলায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ সাদেক বলেন, আজ ভোরে আঞ্চলিক একটি দলের সঙ্গে আরাকান বিদ্রোহীদের গোলাগুলির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন ‘আরাকান বিদ্রোহী’ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ খুঁজছেন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM