বুধবার, ৬ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ এফআর টাওয়ারের মালিকও গ্রেফতার

এফআর টাওয়ারের মালিকও গ্রেফতার

নিউজ ডেস্ক | ১০:৫৫ পূর্বাহ্ন, ৩১ মার্চ, ২০১৯

1554008151.jpg

নিউজ ডেস্ক: রাজধানীর বনানীর ৩২ কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের এফআর টাওয়ারে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের জমির মালিক প্রকৌশলী এসএমএইচআই ফারুককে (৬৫) গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার দিবাগত রাত ১টার দিকে তাকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির উত্তর বিভাগের এসি সাকলাইন সিথিল।

এর আগে শনিবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে বারিধারার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় ওই টাওয়ারের নকশাবহির্ভূত ও বর্ধিত অংশের মালিক বিএনপি নেতা তাসভির উল ইসলামকে।

বৃহস্পতিবার বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের পাশের ১৭ নম্বর সড়কে ফারুক রূপায়ন (এফআর) টাওয়ারের ভয়াবহ আগুনে ঘটনাস্থলে ২৫ জন ও হাসপাতালে ১ জন নিহত হন। এ ঘটনায় আহত হন ৭৩ জন।

এ ঘটনায় শনিবার বনানী থানায় অবহেলাজনিত মৃত্যু সংঘটনের অভিযোগে একটি মামলা করা হয়েছে। এতে তাসভির উল ছাড়াও রুপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, বুয়েটের অবসরপ্রাপ্ত প্রকৌশলী এসএমএইচআই ফারুককে আসামি করা হয়।

জানা গেছে, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ১৮তলা ভবন নির্মাণের জন্য এফ আর টাওয়ারের নকশা রাজউক থেকে অনুমোদন করা হলেও সেখানে পরবর্তীতে নির্মাণ করা হয় ২৩তলা। যেখানে রাউজকের অনুমোদিত নকশা থেকে এ ভবনের নকশায় আরও অনেক বিচ্যুতি রয়েছে। এফআর টাওয়ারের মালিকপক্ষ ২০০৫ সালের ২৩ ফেব্রুয়ারি রাজউকের কাছে আরেকটি নকশা পেশ করে, যার সঙ্গে রাজউকে সংরক্ষিত নকশার কোনো মিল নেই।

সূত্র: জাগোনিউজ 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM