নির্বাচনে বিএনপির হাঁসিমুখে অংশগ্রহণ করা উচিত : তোফায়েল
৪:৪৬ অপরাহ্ন, ২৮ অক্টোবর, ২০১৭

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি যখন দাবি করে তারা অনেক জনপ্রিয়। আওয়ামী লীগের আসন কম। তাহলে তাদের হাঁসিমুখে নির্বাচনে আসা উচিত।
তোফায়েল বলেন, নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও সকলের গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে। আমি আশা করি, বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে।
শনিবার দুপুরে জেলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নে ‘খায়ের হাট ৩০ শয্যা হাসপাতাল’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।
তাফায়েল আহমেদ বলেন, আগামী নির্বাচন হবে ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে যে কোন দিন। সে নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে। বর্তমান সরকার নির্বাচন কমিশনকে সার্বিক সহোযোগিতা করবে।

