এক ইলিশের দাম ১০ হাজার
১১:৩৮ পূর্বাহ্ন, ২৮ অক্টোবর, ২০১৭

ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে তিন কেজি ওজনের একটি ইলিশ মাছ পাওয়া গেছে। ইলিশটি ১০ হাজার টাকায় বিক্রি করে দেয়া হয়।
শুক্রবার রাতে বেলাল মাঝির জালে ধরা পড়েছে এই মৌসুমের সবচেয়ে বড় ইলিশ মাছটি।
জানা যায়, মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্য ঘাটের বেলাল মাঝি মনপুরা সংলগ্ন মেঘনা নদীতে জাল ফেলে মাছটি ধরেন। পরে মাছটি বিক্রির জন্য রাত ৮টায় রামনেওয়াজ মৎস্য ঘাটে আনা হলে মনপুরার মৎস্য ব্যবসায়ী ও আড়তদার মো. ফরহাদ হাওলাদার সর্বোচ্চ দাম হাকিয়ে এটি ১০ হাজার টাকায় কিনে নেন।
ফরহাদ হাওলাদার বলেন, মাছটি আমার প্রিয় নেতা পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে উপহার দেব।

