বুধবার, ৬ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ ক্যান্সার আক্রান্ত সাইফের পাশে অনলাইন আওয়ামী টিম

ক্যান্সার আক্রান্ত সাইফের পাশে অনলাইন আওয়ামী টিম

নিউজ ডেস্ক | ১০:২৮ পূর্বাহ্ন, ২ মার্চ, ২০১৯

1551500909.jpg

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের অন্যতম সদস্য রশীদুল আলমের উপস্থিতিতে মঙ্গলবার বিকাল ৫টায় ফেনীর ছাত্রলীগ নেতা “সাইফ আল মামুনকে” ক্যান্সার চিকিৎসার সহায়তা হিসেবে চেক হস্তান্তর করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক ও বোট সভাপতি ডা. হেদায়েতুল ইসলাম বাদল, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি রফিক সত্তার, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস। 

ক্যান্সার আক্রান্ত মামুনের সাহায্য তহবিল সংগ্রাহের সমন্বয়কের দায়িত্বে ছিলেন আরিফুল হক কোরাইশী, কেন্দ্রীয় সাধারন সম্পাদক, বোট এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক অঞ্জন সাহা রানাসহ বোট পরিবারের সকল সদস্য, কর্মী, সমর্থক ও শুভাকাঙ্খীবৃন্দ।

চেক হস্তান্তরের পূর্বে দলীয় অফিস মসজিদে সাইফ আল মামুননের রোগমুক্তির জন্য দোয়া করা হয়। সেই সাথে প্রবাসী সদস্যসহ দেশের যে সকল ব্যক্তি ও বোট কর্মী ফান্ড সংগ্রহে অংশগ্রহন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। জন্মলগ্ন থেকেই বোর্ড শুধুমাত্র আওয়ামী লীগের উন্নয়ন প্রচোরের সাথে সাথে মানবতার জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ক্যান্সার আক্রান্ত সাইফ আল মামুনের হাতে ৫০,০০০/- টাকার চেক তুলে দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তি

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM