বুধবার, ৬ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর আর নেই

পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর আর নেই

নিউজ ডেস্ক | ১১:৩৮ পূর্বাহ্ন, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯

1551332325.jpg

নিউজ ডেস্ক: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীর মারা গেছেন। 

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান (ইন্না লিল্লালি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শাহ আলমগীরের শ্যালিকা ও নাগরিক টেলিভিশনের প্রধান প্রতিবেদক শাহনাজ শারমিন বিষয়টি নিশ্চিত করেছেন। শাহ আলমগীর ডায়াবেটিসসহ বিভিন্নি শারীরিক জটিলতায় ভুগছিলেন।

গত ২১ ফেব্রুয়ারি রাতে অসুস্থ হয়ে সিএমএইচে ভর্তি হন পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর। পরদিন তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে তার চিকিৎসার জন্য ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন শাহ আলমগীর। ২০১৩ সালের ৭ জুলাই তিনি পিআইবির মহাপরিচালক হিসেবে যোগ দেন। সরকার ২০১৮ সালের জুলাই মাসে তার চাকরির মেয়াদ আরো এক বছর বৃদ্ধি করে।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM