বুধবার, ৬ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ এমপি ওমর ফারুক ও ওয়ারেসাত বেলালকে এলাকা ছাড়ার নির্দেশ

এমপি ওমর ফারুক ও ওয়ারেসাত বেলালকে এলাকা ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক | ৯:২০ পূর্বাহ্ন, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯

1551324050.jpg

নিউজ ডেস্ক: নির্বাচনী বিধিমালা ভেঙে উপজেলার ভোটের প্রচারে অংশ নেওয়ায় রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার ইসির যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান জানান, এ সংক্রান্ত চিঠি ও নির্দেশনা তারা সংসদ সদস্যের নামে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে ‘গোপন বৈঠকে’র অভিযোগ তুলেছেন রাজশাহীর তানোর উপজেলায় ওয়ার্কার্স পার্টি মনোনীত হাতুড়ি প্রতীকের প্রার্থী শরিফুল ইসলামের প্রধান নির্বাচনী এজেন্ট আশরাফুল হক তোতা।

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জুলকার নায়নের কাছে বুধবার দুপুরে তিনি লিখিত অভিযোগ করেন। অভিযোগে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তানোরের প্রিসাইডিং কর্মকর্তাদের তালিকা সম্পূর্ণভাবে পরিবর্তনের দাবিও জানিয়েছেন তোতা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী কোনো কথা বলতে চাননি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা জুলকার নায়ন। তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

এদিকে নির্বাচনী বিধিমালা ভেঙে উপজেলায় ভোটের প্রচারে অংশ নেয়ায় নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।

উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম সুজনের আবেদনের প্রেক্ষিতে সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালকে বুধবার জেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ-আল মোতাহসিম স্বাক্ষরিত একটি চিঠি ও নির্দেশনা দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মো. সিহাব উদ্দিন।

১০ মার্চ থেকে উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হচ্ছে। প্রথম ধাপের ভোটের জন্য প্রার্থীরা এখন প্রচারে রয়েছেন।

সূত্র: ইত্তেফাক

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM