বুধবার, ৬ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ পুলিশের স্টল ভাঙচুর করল ছাত্রলীগ

পুলিশের স্টল ভাঙচুর করল ছাত্রলীগ

নিউজ ডেস্ক | ১০:৪৯ পূর্বাহ্ন, ৮ ফেব্রুয়ারি, ২০১৯

1549601379.jpg

নিউজ ডেস্ক: রাজধানীর বাণিজ্য মেলায় গতকাল বৃহস্পতিবার রাত ১১ টার দিকে বিনা টিকেট প্রবেশ করতে না দেয়ায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা মেলা পরিচালনা কমিটির কর্মচারী ও দর্শনার্থীদের ওপর হামলা চালিয়েছে।

এক পর্যায়ে ছাত্রলীগের কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছাত্রলীগ কর্মীরা মেলা প্রাঙ্গণে প্রবেশ করে পুলিশের মেট্রো বেকারি নামে একটি স্টল ভাংচুর করে লুটপাট চালিয়েছে। প্রায় আধাঘণ্টা ধরে এই ঘটনা চলে।

পুলিশ ঘটনাস্থল থেকে ফরহাদ ও ফয়সাল নামে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে। তারা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৭ ব্যাচের শিক্ষার্থী।

সূত্র: ইত্তেফাক

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM