বুধবার, ৬ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ শেখ হাসিনার নামে খোলা ৭৫২ ভুয়া ফেসবুক আইডি বন্ধ

শেখ হাসিনার নামে খোলা ৭৫২ ভুয়া ফেসবুক আইডি বন্ধ

নিউজ ডেস্ক | ১০:৩৬ পূর্বাহ্ন, ৮ ফেব্রুয়ারি, ২০১৯

1549600604.jpg

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খোলা ৭৫২টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্টসহ মোট ১৩৩২টি অ্যাকাউন্ট বন্ধ করেছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)। 

গত কয়েকদিনে এসব অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়। 

এনটিএমসি জানিয়েছে, একটি সংঘবদ্ধ কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন গুজব সৃষ্টি ও অপপ্রচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্টে সক্রিয় হয়ে উঠেছে। জনমনে বিভ্রান্তি ছড়াতে এবং ব্যক্তিগত সুবিধা হাসিলের উদ্দেশে দুষ্কৃতিকারীরা বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংস্থার নামে ভুয়া আইডি ও পেজ খুলে ক্রমাগত অপপ্রচার চালিয়ে আসছিল। এমনকি প্রধানমন্ত্রী ও তার পরিবারবর্গের নামে ভুয়া আইডি/ পেজ খুলে মিথ্যা ও মানহানিকর প্রোপাগান্ডা ছড়িয়ে দেশ ও বিদেশে সরকারের সুনাম ক্ষুণ্নের অপচেষ্টায় লিপ্ত ছিল।

ফেসবুকে গুজব ও অপপ্রচার রোধে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) অনুমোদনবিহীন ভুয়া পেজ ও আইডি বন্ধে উদ্যোগ গ্রহণ করে। এক্ষেত্রে এনটিএমসি ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যমে ২৭ জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রীর নামে পরিচালিত ৭৫২টি আইডিসহ সর্বমোট ১৩৩২টি ভুয়া ফেসবুক আইডি বন্ধ করে।

এছাড়াও এনটিএমসির উদ্যোগে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ বাংলাদেশ নির্বাচন কমিশন, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর নামে ফেসবুকে পরিচালিত অনুমোদনবিহীন ২৮৮টি পেজ, ২৮টি গ্রুপ এবং ৭১টি প্রোপাগান্ডামূলক আইডি মুছে ফেলা হয়েছে।

সূত্র: জাগোনিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM