বুধবার, ৬ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলা পরিষদে নির্বাচন ১৮ মার্চ

দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলা পরিষদে নির্বাচন ১৮ মার্চ

নিউজ ডেস্ক | ৬:০২ অপরাহ্ন, ৭ ফেব্রুয়ারি, ২০১৯

1549540957.jpg

নিউজ ডেস্ক: উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলা পরিষদে ১৮ মার্চ সোমবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নির্বাচন ভবনে আয়োজিত প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, এ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোয়নপত্র বাছাইয়ের তারিখ ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি। ভোট গ্রহণ ১৮ মার্চ সোমবার।

প্রসঙ্গত, ১০ মার্চ প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন হবে।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM