বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ 'সেনা মোতায়েন ছাড়া নির্বাচন ৫ জানুয়ারির পুনরাবৃত্তি'

'সেনা মোতায়েন ছাড়া নির্বাচন ৫ জানুয়ারির পুনরাবৃত্তি'

১২:৩৯ অপরাহ্ন, ২৭ অক্টোবর, ২০১৭

chahida-news-1509086386.jpg

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন নিরপক্ষে সরকার গঠন ও সেনা মোতায়েন ছাড়া কোনো নির্বাচন হলে তা ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পুনরাবৃত্তি হবে।

শুক্রবার জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অর্থবহ নির্বাচনের জন্যই আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়ার এবং নিরপেক্ষে সরকার গঠন ও ভোটের দিন সেনা মোতায়েনের দাবি তুলছি।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান উপস্থিত ছিলেন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM