বুধবার, ৬ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ দেশে ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ

দেশে ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ

নিউজ ডেস্ক | ৯:৪১ পূর্বাহ্ন, ৫ ফেব্রুয়ারি, ২০১৯

1549338089.jpg

নিউজ ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা এইচ এম এরশাদ চিকিত্সা শেষে দেশে ফিরেছেন।

সোমবার রাত ১০টা ৪০ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমান থেকে নেমে তিনি হুইল চেয়ারে করে ভিআইপি লাউঞ্জে আসেন। তিনি হেটেই গাড়িতে ওঠেন। এরপর তিনি সরাসরি বারিধারার বাসায় চলে যান। এ সময় গাড়িতে ছিলেন জি এম কাদের ও এরশাদ পুত্র এরিক। গত ২০ জানুয়ারি এরশাদ চিকিত্সার জন্য সিঙ্গাপুরে যান।

এরশাদ পত্নী ও জাপার সিনিয়র কো-চেয়ারপার্সন রওশন এরশাদ বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। তিনি এরশাদের মাথায় হাত বুলিয়ে দেন। এরশাদও রওশনের মাথায় হাত বুলিয়ে দেন। 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM