শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ অষ্টগ্রাম অষ্টগ্রামে গণধর্ষণ, দুই ধর্ষক গ্রেপ্তার

অষ্টগ্রামে গণধর্ষণ, দুই ধর্ষক গ্রেপ্তার

নিউজ ডেস্ক | ১০:২৯ পূর্বাহ্ন, ২৫ অক্টোবর, ২০২০

1603600187.jpg

অষ্টগ্রামে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই ধর্ষক হারিছ মিয়া (৩২) ও জাকির হোসেন (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) বিকালে উপজেলার আদমপুর ইউনিয়ন এলাকায় কিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা অষ্টগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মো. আরিফুর রহমানের নেতৃত্বে এসআই আসাদুজ্জামান, এএসআই জামির হোসেন, এএসআই ওমর ফারুক ও সঙ্গীয় ফোর্সসহ এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার হওয়া দুই ধর্ষকের মধ্যে হারিছ মিয়া অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে এবং জাকির হোসেন একই গ্রামের আব্দুল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শনিবার (২৪ অক্টোবর) গণধর্ষণের শিকার গৃহবধূর স্বামী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(৩) ধারায় অষ্টগ্রাম থানায় মামলা (নং-০৭) দায়ের করেন। মামলায় হারিছ মিয়া ও জাকির হোসেন এই দুইজনকে আসামি করা হয়।

মামলা দায়েরের পর পরই আসামিদের গ্রেপ্তারের জন্য মামলার তদন্ত কর্মকর্তা অষ্টগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মো. আরিফুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযানে নামে পুলিশ। বিকাল সাড়ে ৩টার দিকে দুই ধর্ষককেই গ্রেপ্তার করতে সক্ষম হন তারা।

মামলার এজাহারে বলা হয়, গত ৪ অক্টোবর রাত সোয়া ১১টার দিকে ওই গৃহবধূ (২২) প্রকৃতির ডাকে ঘরের বাইরে বেরোলে আগে থেকে ওঁত পেতে থাকা দুই লম্পট হারিছ মিয়া ও জাকির হোসেন গৃহবধূকে জাপটে ধরে বাড়ীর পাশে থাকা বরাগীরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় নিয়ে যায়। সেখানে ওই গৃহবধূকে জোর করে তারা পালাক্রমে ধর্ষণ করে।

সূত্র: কিশোরগঞ্জ নিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM