শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ অষ্টগ্রাম স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা সম্পাদক হলেন অষ্টগ্রামের বদরুজ্জামান ভূঁইয়া

স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা সম্পাদক হলেন অষ্টগ্রামের বদরুজ্জামান ভূঁইয়া

গোলাম রসূল | ৫:৫৪ অপরাহ্ন, ২০ অক্টোবর, ২০২০

1603194896.jpg
বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন

গোলাম রসূল: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক হলেন অষ্টগ্রামের আব্দুল্লাহপুর ইউনিয়নের কলিমপুর গ্রামের বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন।

সোমবার (১৯ অক্টোবর) স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন রঞ্জন গুহ। সাধারণ সম্পাদক আফজালুর রহমান। নির্মল রঞ্জন গুহ তার আগের কমিটির জ্যেষ্ঠ সহাসভাপতি ছিলেন। তিনি স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। আর আফজালুর রহমান বিদায়ী কমিটির সহসভাপতি ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া একজন মিডিয়া ব্যক্তিত্ব। সামাজিক, রাজনৈতিক ও অর্থনীতি বিষয়ে আলোচনার জন্য তিনি দেশের মিডিয়া অঙ্গণে ব্যাপকভাবে পরিচিত। তাঁর লেখনির মাধ্যমে বাংলাদেশের পর্যটন খাতে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। এ শিক্ষাবীদের সহধর্মীণী ড. মুনিরা সুলতানা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপনা করছেন।

বদরুজ্জামান ভূঁইয়ার বাবা প্রয়াত মো. মাইন উদ্দিন ভূঁইয়া ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উর্দ্বতন কর্মকর্তা এবং আদমপুর দেওয়ান আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। তাঁর ঔরসজাত আট সন্তান নিজেদের কর্ম ও গুণের মাধ্যমে আজ দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও আলো ছড়াচ্ছেন। আলোকিত করেছেন আব্দুল্লাহপুর-কলিমপুরসহ গোটা হাওরাঞ্চলকে। এবং মা রওশন আরা বেগম রত্নগর্ভা মা হিসেবে এ বছর জয়িতা পুরস্কার লাভ করেন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM