ধর্ষণের বিরুদ্ধে বাঙ্গালপাড়া প্রতিবাদী মঞ্চের মানববন্ধন
বিশেষ প্রতিনিধি | ১:২৯ অপরাহ্ন, ৮ অক্টোবর, ২০২০

বিশেষ প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে সারাদেশে সংগঠিত ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছে বাঙ্গালপাড়া প্রতিবাদী মঞ্চ। বৃহস্পতিবার সকালে বাঙ্গালপাড়া বাজারে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। প্রতিবাদ সভায় বক্তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেয়ার আহবান জানান।



