ধর্ষনের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ ও মানববন্ধন
বিশেষ প্রতিনিধি | ৯:২৮ পূর্বাহ্ন, ৭ অক্টোবর, ২০২০

বিশেষ প্রতিনিধি: সারাদেশে চলমান ধর্ষন ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। মঙ্গলবার সাধারণ ছাত্র সমাজের ব্যানারে অষ্টগ্রাম ফুটবল খেলার মাঠে এ প্রতিবাদ র্যালী ও মানববন্ধনের সমাপ্তি হয়। মানববন্ধনে ছাত্রসমাজ ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডসহ নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

