অষ্টগ্রামের প্রথম এসি শো-রুম 'ভাটির রানি ফ্যাশন হাউজ'
নিজস্ব প্রতিবেদক | ৫:১৪ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক: অষ্টগ্রামের প্রথম এসি (শীতাতপ নিয়ন্ত্রিত) শো-রুম হিসেবে আত্মপ্রকাশ করল ভাটির রানি ফ্যাশন হাউজ। শনিবার ভাটির রানি ফ্যাশন হাউজ শো-রুমে এসি সংযোজনের মাধ্যমে এ অঞ্চলে এক নতুন দিগন্তের সূচনা হল। এর ফলে, ক্রেতারা প্রচন্ড গরমের মধ্যেও ঠান্ডা ও আরামদায়ক পরিবেশে ভাটির রানি ফ্যাশন হাউজে কেনাকাটা করতে পারবেন। ভাটির রানি ফ্যাশন হাউজের ম্যানেজার আশরাফুল আলম বলেন, “আমরা সবসময় ক্রেতাদের সুযোগ-সুবিধা ও আরাম-আয়েশের কথা বিবেচনা করে ব্যবসা করব। ক্রেতাদের মানসম্মত পণ্যের পাশাপাশি সুন্দর, উপযুক্ত ও রুচি সম্মত পরিবেশ প্রদানে আমরা অঙ্গীকারাবদ্ধ।” আশরাফুল আলম জানান অষ্টগ্রাম, মিঠামইন ও ইটনার বুক চিরে অলওয়েদার সড়ক নির্মিত হওয়ায় এ অঞ্চলে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন অসংখ্য তরুন-তরুনী অষ্টগ্রামে আসছে মিঠামইন, ইটনা ও অন্যান্য এলাকা থেকে। ‘ভাটির রানি ফ্যাশন হাউস’ উদ্বোধনের পর অষ্টগ্রামের তরুন-তরুনীদের পাশাপাশি তারাও এ সুবিধা কাজে লাগাতে পারবে। ভাটির রানি ফ্যাশন হাউসের ঠিকানা: সৌরভ কমপ্লেক্স, নীচতলা, দোকান-১, অষ্টগ্রাম ফুটবল খেলার মাঠের পশ্চিম পাশে। 


